ডালিম কুমার
এক যে ছিল ডালিম কুমার
রূপকথারি দেশে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটত খেলে হেসে।
শুনল, দেশের রাজকন্যাকে
একলা পেয়ে মাঠে,
রাক্ষস রাজা উঠিয়ে রাখল
ঘুম পাড়িয়ে খাটে।
ডালিম কুমার বেরিয়ে পড়ে
রাজকন্যার খোঁজে।
আকাশ-পাতাল-পাহাড়-সাগর
কোথাও পেল না যে।
অনেক কষ্টে পাওয়া গেল
রাজকন্যার দেখা,
রাক্ষসপুরীর এক কোটরে
শুয়ে আছে একা।
শিয়রে তার সোনার কাঠি
রূপার কাঠি পায়ে,
মুগ্ধ হয়ে ডালিম কুমার
দেখছিল সব চেয়ে।
মনের ভুলে, একি ব্যাপার!
উল্টে গেল কাঠি,
জেগে গেল রাজকন্যা
ঘুম গেল তার টুটি।
বলল, একি তুমি কে গো
এখানে কি কর?
রাক্ষস রাজা দেখলে তোমার
ভেঙ্গে খাবে ধর।
ডালিম কুমার বলল, থাম
উপায় থাকলে বল,
আমি তোমায় নিয়ে যাব
এখন যাবে চল।
বুদ্ধি করে ডালিম কুমার
রাজকন্যাকে নিয়ে,
পালিয়ে এল নিজের দেশে
আজকে তাদের বিয়ে।
আবু রায়হান
জানুয়ারি ৯, ২০১৮, ঢাকা।
রূপকথারি দেশে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটত খেলে হেসে।
শুনল, দেশের রাজকন্যাকে
একলা পেয়ে মাঠে,
রাক্ষস রাজা উঠিয়ে রাখল
ঘুম পাড়িয়ে খাটে।
ডালিম কুমার বেরিয়ে পড়ে
রাজকন্যার খোঁজে।
আকাশ-পাতাল-পাহাড়-সাগর
কোথাও পেল না যে।
অনেক কষ্টে পাওয়া গেল
রাজকন্যার দেখা,
রাক্ষসপুরীর এক কোটরে
শুয়ে আছে একা।
শিয়রে তার সোনার কাঠি
রূপার কাঠি পায়ে,
মুগ্ধ হয়ে ডালিম কুমার
দেখছিল সব চেয়ে।
মনের ভুলে, একি ব্যাপার!
উল্টে গেল কাঠি,
জেগে গেল রাজকন্যা
ঘুম গেল তার টুটি।
বলল, একি তুমি কে গো
এখানে কি কর?
রাক্ষস রাজা দেখলে তোমার
ভেঙ্গে খাবে ধর।
ডালিম কুমার বলল, থাম
উপায় থাকলে বল,
আমি তোমায় নিয়ে যাব
এখন যাবে চল।
বুদ্ধি করে ডালিম কুমার
রাজকন্যাকে নিয়ে,
পালিয়ে এল নিজের দেশে
আজকে তাদের বিয়ে।
আবু রায়হান
জানুয়ারি ৯, ২০১৮, ঢাকা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন